
মো.রিয়াজুল সোহাগ,আপডেটBDNews24 রিপোর্ট
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে ফার্মেসি ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন দিদার মানবিকতার কারণে বিপদগ্রস্ত আব্দুর রহিমকে উদ্ধার করেছিলেন। কিন্তু সেই মানুষটিই এখন হত্যা মামলার আসামি। কারণ— ঘটনার সত্য সাক্ষী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহিমকে হামলাকারীদের হাত থেকে বাঁচিয়ে হাসপাতালে পাঠান দিদার। কিন্তু রহিমের মৃত্যুর পর নিহতের স্বজনরা তাকে রাজসাক্ষী হতে চাপ দিতে থাকেন। দিদার রাজি না হওয়ায়— *“নির্দোষ জানার পরও”* তাকে মামলার এজাহারে আসামি করা হয়।
বাজারের ব্যবসায়ীরা বলছেন, *“পরোপকারের এটাই যদি পরিণতি হয়, তবে আর কেউ ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে যাবে না।”* স্থানীয়দের অভিযোগ, মামলার সাক্ষীরা কেউই ঘটনাস্থলের নয়; সবাই নিহতের আত্মীয়।
এই ঘটনাকে কেন্দ্র করে আমিশাপাড়ায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানুষ বলছে— বিচারের নামে এ এক ভয়ংকর অবিচার যা সমাজে ভুল বার্তা দিচ্ছে।
















