রাজশাহীতে পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার অর্ধশত কৃষক

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেস্বর বাজারে এক বীজ ব্যবসায়ীর কাছে দেশি পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার প্রায় অর্ধশত কৃষক। এ নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) এনামুল হক নামের এক কৃষক বাদি হয়ে পুঠিয়া থানায় এবং উপজেলা কৃষি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বানেশ্বর বাজারে চাউল হাটাতে অবস্থিত আবির এন্টারপ্রাইজ (লাইসেন্স নং পাই-পুঠিয়া ০৮৬, খুরচা পুঠিয়া-৪৭৭) এর মালিক জুয়েল আহমেদ রাশেদ (জুয়েল) পিতা-মোঃ জালাল, গ্রাম-মৌগাছি,বানেশ্বর এর নিকট হইতে মোহনপুর উপজেলার হাটরা গ্রামের প্রায় ৫০ জন কৃষক ধাপে ধাপে বিভিন্ন সময়ে ১০-১২ কেজি করে প্রায় ৪০০ (চার শত) কেজি দেশি পেঁয়াজের বীজ ক্রয় করিলে প্রথম চালানের ২০০ কেজির মত বীজ ভাল চাষাবাদ হয় এবং পরের চালানের ২০০ কেজি পেঁয়াজের বীজে কোন ধরনের ফলন হয়নি। জমির কিছু কিছু অংশে চারা উঠলেও তা মারা যাচ্ছে। যে কারনে ক্ষতিগ্রস্থ কৃষকেরা এখন লোকসানের দুশ্চিন্তায় দিন পার করছেন।

অভিযোগকারী কৃষক এনামুল জানান, রাজশাহীর মোহনপুর উপজেলা পেঁয়াজ চাষের উপযোগী এলাকা। বানেস্বর বাজারের আবির এন্টারপ্রাইজ থেকে আমি প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে ধাপে ধাপে প্রায় ৪০০ কেজি দেশি পেঁয়াজের বীজ ক্রয় করি। বীজ বিক্রির সময় ব্যবসায়ী জুয়েল শতভাগ নিশ্চিত করে দেশি পেঁয়াজের বীজ আমার কাছে বিক্রি করে। কিন্তু বপণের পর বুঝতে পারি বীজগুলো ভারতীয় কোনো কোম্পানির। বীজ ভালো অঙ্কুরিত হয়নি। জমিতে যতটুকু হয়েছিল তাও মারা যাচ্ছে। বিষয়টি বিক্রেতা জুয়েল’কে জানালে তিনি টালবাহানা করছেন। এমনকি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি না করারও হুমকি দিয়েছেন বীজ ব্যবসায়ী জুয়েল। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

রাব্বানী নামের এক কৃষক জানান, চাষাবাদ করে তাদের সংসার চলে। চাষের সময় ঋণসহ ধার দেনা করতে হয়। ফলন পাওয়ার পর সেই ধারদেনা শোধ করেন। কিন্তু এবার ঋণ শোধ করতে পারবেন না। কারণ পেঁয়াজ বীজে তারা প্রতারিত হয়েছেন।

এছাড়াও কৃষক রউফ,মনিরুল, সবুরআলীসহ আরো অনেকে জানান, দুই নম্বর পেঁয়াজ বীজ কিনে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এ মৌসুম তাদের অভাব অনটনে পার করতে হচ্ছে। প্রতারণার বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত বীজ ব্যবসায়ী জুয়েল এর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও তার সন্ধান মেলেনি

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি তবে থানায় আসেন সাক্ষাতে কথা বলবো বলে তিনি প্রতিবেদককে জানান।

পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী বলেন, অভিযোগের বিষয়টা জানি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরোও বলেন, ভেজাল সার, বীজ ও কীটনাশকের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চলছে। এরইমধ্যে অনেক ব্যবসায়ীকে সতর্ক করাসহ জরিমানাও করা হয়েছে।

Facebook Comments Box
  • Related Posts

    পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ১৬, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসাতে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ইউনিয়ন…

    Continue reading
    মাদকনিয়ন্ত্রণ নয় নির্মুলের পক্ষে আমি শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা
    • adminadmin
    • আগস্ট ৫, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম এর ই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবপুর হাট, ঢোলাট কমরপুর, শিবপুর হাইস্কুল মাঠে এবং শিবপুর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব