রাজবাড়ীতে ৭ জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান 

মো.জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৭ জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জানা গেছে, গুণী শিক্ষক হিসেবে কলেজ ক্যাটাগরিতে সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (গণিত) অদ্বৈত কুমার দাস, মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. ওলিউল আজম, মাদরাসা (আলিম/ফাজিল/কামিল) ক্যাটাগরিতে ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ ফয়েজুর রহমান, মাদরাসা (দাখিল) ক্যাটাগরিতে পাংশা উপজেলার নাদুরিয়া সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল হাই, মাদরাসা (এবতেদায়ি) ক্যাটাগরিতে শ্রিপুর লজ্জাতুননেছা কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান (আরবি) মোস্তফা কামাল, প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও কাজীবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম মেরীকে এই সম্মানন স্মারক প্রদান করা হয়।

এর আগে ‘শিক্ষাগত পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ‘শিক্ষাগত পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য,সরকারি আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনসারী, সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি গাজী আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিক্ষক শুধু পাঠদান করেন না বরং শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান। আমাদের আজ এই পর্যন্ত আসতে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে। তাই তাদের কাজকে মূল্যায়ন ও মর্যাদা দেওয়ার জন্য এই দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

এ সময় জেলা প্রশাসক শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।

আলোচনা সভায় শিক্ষকরা বলেন, শিক্ষক সমাজ ও জাতি গঠনের মূল চালিকা শক্তি। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া সমাজের দায়িত্ব। কিন্তু সেদিক থেকে শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে না। শিক্ষকরা আজও অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষকদের অধিকার ও মর্যাদ নিশ্চিত করতে হবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে হবে পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তাটাও দিতে হবে। এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে জেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসার প্রায় শতাধিক শিক্ষক সমাবেশে যোগ দেন।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব