রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা পূনরায় চালু

সম জিয়াউর রহমান, চট্টগ্রাম:
রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনুমোদনহীন একটি ইটভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং পাশের অন্য একটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারী সোমবার বিকালে উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয় ও রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনায় পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি দ্বারা ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করায় একটি ইটভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস করা হয়। এছাড়াও একই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ধ্বংস করা, জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার ও কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে একটি ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ছয় লক্ষ টাকার জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে জানান।

এদিকে গতকাল ২৬ জানুয়ারি রবিবার বিকেলে এ এলাকা ও ইটভাটা পরিদর্শন করেন চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স। সংগঠনের পরিদর্শন টিম সরেজমিনে দেখতে পায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় পাহাড়ের পাদদেশে কেবিএম ও কেআরএম নামক দুটো ইটভাটা। এখানে ইটভাটা দুটোর অবস্থান দেখে নিশ্চিত করতে হবে, সেখানেই ইটভাটা হতে পারে না। এছাড়াও ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো হচ্ছে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বনের কাঠ। ইটভাটা দুটোতে প্রায় কোটি টাকার মতো বনের কাঠ মওজুদ রয়েছে ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য।

অনুসন্ধানে জানা যায়, ইটভাটা দুটোর মালিক বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা মো : জাহাঙ্গীর আলম।

ইটভাটা ও ইট পোড়ানোর বনের কাঠ মওজুদ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিএনপি করি, আমার নেতা হুমাম কাদের। তিনি সব জানেন, নেতার নাম বললেই প্রশাসনের কেউ কিছু করতে পারবে না। তিনি আরও দাম্ভিকতার সুরে বলেন, হুমাম কাদের এর নাম বাগেও ভয় পায়, আপনি আর কি করতে পারবেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাঙ্গুনিয়া থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুমাম কাদেরের কাছে এ বিষয় নিয়ে জানতে মুঠোফোনে অনেক কল করলেও তিনি কল না ধরায় কোন মতামত নেওয়া সম্ভব হয়নি। তবে রাঙ্গুনিয়া উপজেলার একাধিক বিএনপি ও যুবদলের নেতা নাম প্রকাশ না করা শর্তে জানান, আমাদের নেতা হুমাম কাদের বলেছেন – আমার নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায়ভার তাকেই নিতে হবে। যেহেতু পরিবেশের ক্ষতি করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন, তার দায়ভার তাকেই নিতে হবে।

এদিকে অনুসন্ধানে আরও জানা যায়, এসব অবৈধ ইটভাটা গুলো রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি কে ম্যানেজ করে চালানো হচ্ছে। নাম প্রকাশ না করে অনেকে বলেছেন এসব অবৈধ ইটভাটা গুলো থেকে দুই তিন লাখ করে ঘুষ নিয়েছেন তারা। এজন্য প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এবং অবৈধভাবে ইটভাটা গুলো চলছে দেদারসে।

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, পরিবেশের ক্ষতি যত বড় ক্ষমতাবান ব্যক্তি করুক, তার কোন ছাড় নেই। তার বিরুদ্ধে আইনের প্রয়োগ করতে হবে এবং পরিবেশ বাচাতে হবে।

আরও জানতে চোখ রাখুন পরের পাতায়…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব