প্রেমিকের সাথে দেখা করতে এসে এলাকাবাসীর ধাওয়া খেয়ে যুবকের মৃত্যু 

আবদুল বাকী মিলন,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার লক্ষ্মণপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে যান সেলিম মিয়া। এসময় এলাকাবাসী তাকে ধাওয়া দিলে প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পুকুরে লাফ দেন তিনি। মঙ্গলবার সকালে (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে  ইউনিয়নের ক্ষ্মণপুর গ্রামের চৌধুরীবাড়ির পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সেলিম গাইবান্ধা জেলার সদর থানার খাসরা চাঁন্দের ভিটা গ্রামের মাহতাবের ছেলে। তিনি মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে বিয়ে করেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। কাজের সুবাদে সে দীর্ঘদিন থেকে ভাউপুরেই থাকেন বলে জানান গেছে।

ফায়ার সার্ভিস লিডার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছে। কিন্তু প্রচুর পরিমাণে কচুরিপানা থাকার কারণে আমাদের চার্জ করা সম্ভব হয়নি। আজকে ১৬ ডিসেম্বরের কুচকাওয়াজ ছিল।

মাঠ থেকে কুচকাওয়াজ শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে তল্লাশি শুরু করি। স্থানীয় লোকজনের সহায়তায় ও আমাদের টিম মিলে কচুরিপানা পরিষ্কারের এক পর্যায়ে পুকুরের মাঝামাঝি অবস্থানে তার মৃতদেহ খুঁজে পাই।’

সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রবাসী রুবেলের স্ত্রী শিল্পী আক্তার আমার স্বামীকে ডেকে এনে মেরে ফেলেছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রী শিল্পীর সাথে দেখা করতে আসেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করে।

সেলিম গণপিটুনি থেকে বাঁচতে পার্শ্ববর্তী পুকুরে লাফিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে আবারও ফায়ার সার্ভিসের টিম ও এলাকাবাসী পুকুরে তল্লাশি শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে মাঝামাঝি অবস্থানে তার মৃতদেহ খুঁজে পায়। পরে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাকে ধাওয়া করা হয়েছে। আমরা তদন্তে স্বার্থে প্রবাসীর স্ত্রী শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি। এই বিষয়ে মামলা হবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 48 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 62 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব