মাহফিলের অগ্রিম ৪ লাখ টাকা ফেরত দিলেন আব্বাসী

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় একটি মাহফিলে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে যেতে পারেননি ইসলামি বক্তা মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে উখিয়ায় যাওয়ার কথা ছিল আব্বাসীর। সকাল থেকে হেলিকপ্টারের পাইলট মতিউর বার বার চেষ্টা করেও ঘন কুয়াশার কারণে টাওয়ার থেকে অনুমতি না মেলায় তাকে নিয়ে বের হতে পারেননি। পরে মাহফিলে যেতে না পারায় আয়োজকদের কাছ থেকে নেওয়া চার লাখ টাকা ফেরত দেন আব্বাসী।

এ বিষয়ে মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, মাহফিলে যাওয়ার জন্য আমি সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। মাহফিল কমিটির পক্ষ থেকে একজন প্রতিনিধিও আসেন। হঠাৎ হেলিকপ্টারের চালক জানান আবহাওয়াজনিত কারণে হেলিকপ্টার চলাচল করতে পারছে না। তারপরও আমি পাইলটকে অনুরোধ জানাই। বারবার চেষ্টা করেও টাওয়ার থেকে অনুমতি মেলেনি। পরে সড়ক পথে যাওয়ার চেষ্টাও করেছি। কিন্তু সড়ক পথে যেথে সময় সংকুলন না হওয়ায় মাহফিল কমিটির পরামর্শক্রমে আজকের মাহফিলটি বাতিল করেছি।

তিনি আরও বলেন, মাহফিলে যেতে না পারার বিষয়টি মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ্যে টেলি কনফারেন্সে বলার অনুরোধ করি। আমি মাহফিলের মাইকে টেলি কনফারেন্সে বলার আগেই হেলিকপ্টার বাবদ অগ্রিম দেওয়া ৩ লাখ টাকা এবং আমাকে নিতে আসা ব্যক্তিদের সঙ্গে থাকা ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দেই। তারপর আমি আমার অপারগতা মাহফিলের মাইকে মাহফিলে আগত মানুষদের উদ্দেশ্যে বলেছি।

এ বিষয়ে জানতে মেঘনা এভিয়েশনের পাইলট মতিউর হক জানান, হুজুরকে (মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী) নিয়ে বেলা ১১টায় কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে কয়েকবার চেষ্টা করেও টাওয়ার থেকে অনুমতি মেলেনি। যার ফলে আর যাওয়া হয়নি।

মাহফিলের আয়োজক আজিজুল হক ওরফে শিশু ফকির বলেন, আজকে আমাদের মাহফিলে এনায়েত উল্লাহ আব্বাসী আসার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তিনি আসতে পারেননি। তিনি অগ্রিম নেওয়া টাকা ফেরত দিয়েছেন।

Facebook Comments Box
  • Related Posts

    দেশের সব উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ১০১ শর্য্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
    • adminadmin
    • জুন ৭, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা| দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী ও মেগা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার…

    Continue reading
    ইতিহাসের দায়বদ্ধতা ও আমাদের রাজনৈতিক দৈন্য
    • adminadmin
    • মার্চ ৩১, ২০২৬

      সম্পাদকীয়:বাঙালি জাতির ইতিহাস এক বৈপরীত্যের আখ্যান। একদিকে যেমন ত্যাগের মহিমায় ভাস্বর এক সাগর রক্ত, অন্যদিকে অকৃতজ্ঞতার কালিমায় লিপ্ত বিশ্বাসঘাতকতার কলঙ্ক। লেখক মো. রিয়াজুল সোহাগ তার লেখনীতে এই রূঢ় সত্যকেই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব