
রাউজান চট্টগ্রাম (প্রতিনিধি): চট্টগ্রামে ‘অদুদ চৌধুরীর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০ নভেম্বর) রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ এর ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি সৈয়দ আবদুল অদুদের স্মৃতি চারণ করেন। আবদুল অদুদের কর্মময় জীবনী ও কৃতি তুলে ধরে তিনি বলেন, নিজের টাকা ও জমিদানের মাধ্যমে সড়ক নির্মাণ, বহু শিক্ষা প্রতিষ্ঠানসহ জনক্যাণমূলক কাজের জন্য মৃত্যুর ৫৩ বছর পরও অমর হয়ে আছেন দানবীর অদুদ চৌধুরী। যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে ততদিন আবদুল অদুদ স্মরণীয় হয়ে থাকবেন। অদুদ চৌধুরী আজ নেই তবে তার কর্মের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে রয়েছেন।
উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সভপতিত্বে বিএনপি নেতা দিদারুল আলম ও ছাত্রদল নেতা ফরিদ উদ্দিনের যৌথ সঞ্চলনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার ফরিদুল আলম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান, দীপক কুমার, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সেলিম উদ্দিন প্রমুখ।
স্মরণসভা শেষে দোয়া মাহফিলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন। পরে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করা হয়।
















