মাদ্রাসা ক্লাস চলাকালীন সময় ছাত্রকে অপহরণ!

নিউজ ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জে মাদ্রাসা ক্লাস চলাকালীন সময় সাত বছর বয়সের এক ছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলা আশিরপাড় বাজারে আল নুর নূরানী হেফজ মাদ্রাসার আবাসিক ভবন থেকে ছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অপহরণকারী চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা।

এদিকে ঘটনার পর থেকে সিসিটিভি ফুটেজে পাওয়া অপহরণ ব্যক্তি ও নিখোঁজ ছাত্র রাসেল ছবি দেখে আত্মীয় স্বজনরা রাসেলের সন্ধান পাওয়া জন্য সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়- শিশুর রাসলকে মাদ্রাসা ভবন থেকে সিড়ি দিয়ে কাধে করে নিয়ে যাচ্ছে এক যুবক। সিসি ফুটেজে পুরোপুরি দেখা না গেলেও তার সঙ্গে হয়তোবা দুই একজন রয়েছে তারা শিশুকে নিয়ে চলে যায়। এ রিপোর্ট লেখা পযন্ত মাদ্রাসার ছাত্র নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও পুলিশের সদস্যরা মাদ্রাসার ছাত্র ও অপহরণকারীর সন্ধান খোঁজ করতে পারেননি।

শনিবার সকাল ১১টায় দিকে এভাবেই কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা মৈশাতুয়া ইউনিয়ন আশিরপাড় বাজারে আল নুর নূরানীয়া মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময় মাদ্রাসা ভবন থেকে অপহরণের শিকার হয় মাদ্রাসাটির প্রথম শ্রেণির ছাত্র রাসেল আহমেদ। অপহরণের শিকার রাসেল হোসেন রাপি (৭)। সে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। এ ব্যাপারে রাসেলের মা রোজিনা বেগম বাদি হয়ে হয়ে শনিবার রাতে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া গ্রামের মহিউদ্দিননের ৭ বছর বয়সের ছেলে রাসলেকে গত একসপ্তাহ পূর্বে আশিরপাড় বাজারে আল নুর নূরানী মাদ্রাসায় ভর্তি করেন। শনিবার সকালে শিক্ষার্থী রাসেল পেটে ব্যথা হয় বলে মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসে। পরে রোজিনা বেগম তার ভাসুর জসিমের সঙ্গে রাসেলকে পুনরায় মাদ্রাসা দিয়ে আসতে বলেন। সকাল সাড়ে ১১ টায় রাসেলের মা রোজিনা বেগম ছেলেকে দেখতে মাদ্রাসা এসে দেখে রাসেল মাদ্রাসায় নেই।

এ দিকে রাসেলের চাচা জসিম উদ্দিন রাসেলকে মাদ্রাসায় এসে শিক্ষকদের মাধ্যমে ক্লাসে দেওয়ার সময় একজন অপরিচিত ব্যক্তি জসিমের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। জসিম মাদ্রাসার থেকে আসার পর ওইসময় মাদ্রাসার বারান্দায় একজন প্রায় ২০ বছর বয়সের অপরিচিত ব্যক্তি রাসলকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মাদ্রাসা কক্ষ থেকে নিয়ে যায় বলে পরিবারের স্বজনরা জানিয়েছে।

ওই মাদ্রাসার শিক্ষার্থী এবং নিখোঁজ রাসেলের বড় বোন মহোনা বলেন, ক্লাস চলাকালীন সময় আমি দেখি রাসেল এক লোকের সঙ্গে কথা বলছে এবং আমি রাসেলকে তাড়াতাড়ি ক্লাসে আসার জন্য বলছি, পরে মাদ্রাসা শিক্ষক আমাকে বলে তুমি ক্লাসে যাও। তখন ক্লাসে চলে আসার সময় একটু ঘুরতে দেখি রাসেল ওই স্থানে নাই।

ভুক্তভোগীর বাবা মহিউদ্দিন বলেন, আমি একজন ব্যবসায়ী, ২১ জুন শনিবার সকালে আশিরপাড় বাজার আল নুর নরানী মাদ্রাসা ক্লাস চলাকালীন সময় আমার ছেলে রাসেলকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। ছেলে উদ্ধারে থানায় মামলা করি। আমি আমার সন্তানের সন্ধান চাই এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অপহরণের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, মাদ্রাসার ছাত্র নিখোঁজ সময় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ছাত্র রাসেলকে উদ্ধারে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা অপহরণকারীদের আইনের আওতায় আনতে পারবো।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব