
বিডিনিউজ24 রিপোর্ট, নোয়াখালী (সুবর্ণচর):
নোয়াখালী সুবর্ণচরে সাধারণ মানুষকে মাদকের মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির নেপথ্যে উঠে এসেছে এলাকাভিত্তিক এক নতুন প্রভাবশালী সিন্ডিকেটের নাম। অনুসন্ধানে দেখা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফের ছোট ভাই জয়নালকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই অপকৌশল অবলম্বন করছে একটি চিহ্নিত স্বার্থান্বেষী গোষ্ঠী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নতুন এই সিন্ডিকেটটি সক্রিয় হয়ে উঠেছে। তারা একের পর এক নিরপরাধ মানুষকে মাদকের সাথে জড়িয়ে নানা অপপ্রচার ও সামাজিকভাবে কোনঠাসা করার ষড়যন্ত্রে লিপ্ত। পেশায় ঠিকাদার এবং রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় জয়নালকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে তার চরিত্রহননের চক্রান্ত শুরু করেছে এই চক্রটি।
এলাকাবাসী জানায়, যে সকল ব্যক্তি বা চক্র এই হেনস্তার মূলে রয়েছে, তাদের নিজেদের বিরুদ্ধেই আড়ালে থেকে মাদকের কারবার পরিচালনা ও মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। নিজেদের অপরাধ ঢাকতে এবং প্রতিপক্ষকে সাইজ করতে তারা সাধারণ মানুষ ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ‘মাদক ট্যাগ’ ব্যবহার করছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, একের পর এক মিথ্যা অভিযোগ ও চক্রান্তের কারণে সাধারণ ও নির্দোষ মানুষ সমাজে মারাত্মক মানসিক ও সামাজিক সংকটে পড়ছেন।
এলাকার সুশীল সমাজ ও সচেতন মহলের মতে, ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক কোন্দলে মাদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। একটি নতুন সিন্ডিকেট যেভাবে নিজেদের আড়াল করতে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তার পেছনের মূল হোতাদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপই পারে এই হয়রানি ও চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে।
আরও জানতে চোখ রাখুন…
















