
🖼️মোঃ আব্দুল বাকী মিলনঃমনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে ইউনিয়নের মান্দারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব) আনোয়ারুল আজিম ও মনোহরগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারীর নির্দেশে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শহীদুল্লাহ মিজি, বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাবুল,সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ,সহ-সভাপতি মিজানুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা,বিএনপি নেতা আবুল হোসেন পাটোয়ারি,সাবেক ছাত্রনেতা মোঃ শাহ পরান,আনোয়ারুল আজিম সোহাগ, ওয়ালি খান সুমন, উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির বাবলু,বিএনপি নেতা আবুল কাশেম,যুবনেতা সুমন পাটোয়ার,সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির,প্রবাসী ওবায়দুজ্জামান সুমন, হেলাল খান, মনির হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবেনা। ধানের শীষ প্রতীকের মনোনয়ন যাকে দিবে আমরা তার পক্ষে নির্বাচন করব। কর্মী সভার পূর্বে তারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে জড়ো হয়ে বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।


















