ভূরুঙ্গামারীতে জমি বেদখলের ৭ বছর পর আদালতের রায়ে‌ কমিশনের মাধ্যমে জমি দখল

মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিভিল সহকারী জজ আদালতের রায় ও ডিক্রি অনুযায়ী খাস দখলকৃত জমি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মামলা সূত্রে জানা যায়, গৃহ ভঙ্গক্রমে খাস দখল মামলাটি (মামলা নং–৩৪/১৮, অন্য দিং) নিষ্পত্তির পর আদালত জহির উদ্দিন গং-এর পক্ষে ১১/০২/২০২৫ইং তারিখ রায় ঘোষণা করে। আদালতের নির্দেশে নায়েব নাজির মোঃ গোলাম রহমান, নাজির সিভিল কোর্ট কমিশনার ফেরদৌস আলীসহ পুলিশটিম শুক্রবার সকালে মৌজা মাহিগঞ্জ চান্দুনিয়া, জেল নং ৬৩, এসএ খতিয়ান নং ২৪৯, দাগ ৪৮১-এর ২২ শতক জমি দখল বুঝিয়ে দিতে যান।

সরেজমিনে যাওয়ার পর অভিযোগ ওঠে— মন্টু নামের একজন ব্যক্তি আদালতের রায় বাস্তবায়নে বাধা সৃষ্টি করেন। জমি মাপজোকের সময় মন্টুর পক্ষ থেকেও কমিশনারের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয়।

দায়িত্বরত কর্মকর্তারা বাধা প্রদানকারীদের জানান, “আপনারা যদি আদালতের আদেশ স্থগিত করে আনতেন, তবে এ কার্যক্রম হতো না। যেহেতু কোনো স্থগিতাদেশ নেই, তাই রায় বাস্তবায়ন করতেই হবে।”

এরপরও মন্টুর পক্ষ থেকে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, “এই জমি ৭ বছর আগে জোর করে দখল করে নেওয়া হয়েছিল। দীর্ঘ মামলা-মোকদ্দমায় উভয় পক্ষের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে।”

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে উপস্থিত জনতা আদালতের রায় অনুযায়ী মন্টুর ঘরবাড়ি ভেঙে দেয়। এ সময় কমিশনার টিমের সদস্যদের ধাওয়া করার ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত পুলিশ সদস্যগণ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মন্টু ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশ পার্শ্ববর্তী বাড়িতে স্থানান্তর করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কমিশনার কর্তৃক ঢোল পিটিয়ে জমির দখল জহির উদ্দিন গং-এর নিকট হস্তান্তর করা হয়।

উচ্ছেদ অভিযানে এলাকাবাসীসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন…

মতামত দিন।

Facebook Comments Box
  • Related Posts

    গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট
    • adminadmin
    • সেপ্টেম্বর ১১, ২০২৬

      বিশেষ প্রতিনিধি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি আয়কর পরিশোধের আদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটির দুটি রিট…

    Continue reading
    কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন
    • adminadmin
    • আগস্ট ২৪, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব