ভূরুঙ্গামারীতে অবহেলিত সড়ক মেরামত ও সিসি ঢালাইয়ের দাবি

মো.রফিকুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দেওয়ানের খামার গ্রামের দীর্ঘদিনের অবহেলিত একটি সড়ক মেরামত ও সিসি ঢালাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ দাবির প্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি মোঃ বজলুর রশীদ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন।

তিনি জানান, সদর ইউনিয়নের দক্ষিন দেওয়ানের খামার সাহা ফিলিং তেলের পাম্পের পূর্ব দিক থেকে মরহুম আব্দুর রাজ্জাকের বাড়ি হয়ে উত্তরে বায়তুল জান্নাত জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সদর ইউনিয়ন কার্যালয় থেকে মাত্র দুই কিলোমিটার দূরে হলেও প্রায় ৩ হাজার মানুষের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটিতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় কর্দমাক্ত অবস্থা। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটে এবং স্থানীয়দের নানামুখী দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় শিক্ষার্থীরা জানান, প্রতিদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে তাদের চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। শুধু শিক্ষার্থী নয়, মুসুল্লিরা, চাকুরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষও এ সড়ক ব্যবহার করে। কিন্তু চলাচলের অনুপযোগী হওয়ায় জরুরি প্রয়োজনে অনেকেই ঘর থেকে বের হতে সাহস পান না। ফলে চিকিৎসা সেবা ও পড়াশোনার মতো মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে।

রাস্তাটির পাশে একটি পুকুর থাকায় সড়কের কিছু অংশ ভেঙে পড়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, ওই অংশে দ্রুত গাইড ওয়াল নির্মাণ করে রাস্তা মেরামত ও সিসি ঢালাই করা হোক।

স্থানীয় আইকুমারী ভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদুল হক বাবু মাষ্টার, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আবুল হাসেম, মসজিদের খতিব ক্বারী মোঃ আব্দুর রহিম, ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান, কৃষক মোঃ ইউসুফ আলী, শিক্ষার্থী মোঃ আবু হানিফ, মোছাঃ হিমু খাতুন, মোঃ ফাহিম, মোছাঃ জুসি খাতুন, মোছাঃ জুঁই, মোঃ আরিফ হোসেন, মোঃ রোহানুর ইসলামসহ আরো অনেকে বলেন—
“সদর ইউনিয়নের বাসিন্দা হয়েও আমরা চলাচলের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।”

এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব