ভুয়া ভাউচার দিয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

বরগুনার তালতলীর মোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ, রুটিন মেইনন্টেইনেন্স এবং প্রাক-প্রাথমিক শ্রেনীর জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে স্লিপের বরাদ্দের প্রথম কিস্তিতে ২৫০০০ (পঁচিশ হাজার টাকা) এবং দ্বিতীয় কিস্তিতে ২৫০০০ (পঁচিশ হাজার টাকা), ২০২৩-২৪ অর্থ বছরে ২৫০০০ (পঁচিশ হাজার টাকা) বরাদ্দ পায় মোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ২০২২-২৩ অর্থ বছরে রুটিন মেন্টেইনেন্স এর জন্য ৪০,০০০ (চল্লিশ হাজার টাকা) প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য ১০০০০ (দশ হাজার টাকা) বরাদ্দ পায়। এ সকল টাকা বিভিন্ন খাতে ব্যাবহারের কথা থাকলেও বিভিন্ন দোকানপাট থেকে অ-স্বাক্ষরিত ক্যাশ ম্যামো নিয়ে জাল স্বাক্ষর দিয়ে অর্থ আত্মসাৎ করেন মোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রওশন আরা।

ক্যাশ ম্যানো যাচাই-বাছাই করে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে স্লিপ এর ২৫ হাজার করে ৫০ হাজার টাকার প্রথম কিস্তির বরাদ্দের ৮৯০০ এবং দ্বিতীয় কিস্তির বরাদ্দের ১১২৮০ টাকা এবং ২০২৩-২৪ অর্থ বছরে ২৫ হাজার টাকা বরাদ্দের ১১৭০০ টাকার ভুয়া ভাউচার তৈরি করে জাল স্বাক্ষর দিয়ে অর্থ আত্মসাৎ করেন। মেসার্স জাহিদ ফার্নিচার নামক একটি দোকানের একটি ক্যাশ ম্যামো অনুসন্ধান করে জানা গেছে, ২০২১ সালের শেষের দিকে দোকান টি বন্ধ হয়ে যায়। তবে ২৩ সেপ্টেম্বর ২২ সালে ওই দোকানের ভাউচার তৈরির কারসাজি দেখে রীতিমতো হতবাক ওখানকার বর্তমান ব্যাবসায়ীরা। প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য বরাদ্দকৃত ১০০০০ টাকার ৩১০০ টাকার ভাউচার কপির স্বাক্ষর ভুয়া বলে জানা গেছে। ২০২২-২৩ অর্থ বছরের রুটিন মেইন্টেইনেন্স এর ৪০০০ টাকার ৫৭০০ টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন। স্কুলের দেওয়া তথ্যের ২১ টি ক্যাশ ম্যামোর মধ্যে ১১ টি ক্যাশ ম্যামো’র স্বাক্ষরের মিল পাওয়া যায়নি (জাল স্বাকর)। ভুয়া ভাউচার তৈরির কারসাজি বন্ধে, “সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

এছাড়াও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আল আমিন অত্র উপজেলায় চাকুরীতে যোগদানের পর থেকে নিয়ম বহির্ভূত ক্লাস করানোর অভিযোগ পাওয়া যায় ওই বিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে। তার অনিয়মিত তদারকি, তদারকির নামে কর্মস্থল ফাঁকিরও অভিযোগ বিরল। তার স্থানীয় ঠিকানা একই জেলায় হওয়ায় নানা ধরনের তদবির করার খবর পাওয়া যায়।

মোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা গণমাধ্যমের কাছে কোনো প্রকার বক্তব্য দিতে রাজি নয় বলে জানান।

তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার বলেন, আমরা তদন্ত করে ব্যাবস্থা নিব। সরকারি টাকা আত্মসাৎ এর কোনো সুযোগ নাই।

Facebook Comments Box
  • Related Posts

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      মো.রাকিব হাওলাদার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চরপাড়া এলাকায় জনসাধারণের চলাচলের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা মো. জিহাদ…

    Continue reading
    পটুয়াখালী পতিতালয়ের একটি ঘর থেকে গলাচিপার যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
    • adminadmin
    • আগস্ট ৪, ২০২৬

      মো.নুহূ ইসলাম,স্টাফ রিপোর্টার: পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামে গলাচিপার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে মনু মিয়ার বাড়ির একটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব