ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

🏏স্পোর্টস ডেস্ক,আপডেট বিডি নিউজ24:

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে ভারতের বিমানে উঠেছিল মাহমুদউল্লাহ-রিশাদরা। তবে পুরো সিরিজ জুড়েই টাইগারদের হতাশায় ডুবিয়ে ভারতের তরুণ ক্রিকেটাররা। তিন ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করেছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তৃতীয় ম্যাচে টাইগারদের ১৩৩ রানে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।শনিবার (১২ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড় সমান ২৯৮ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারতি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে বাংলাদেশ।এতে ১৩৩ রানের জয় পায় ভারত। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে ডাক-আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তানজিদ তামিমও। ১২ বলে ১৫ রান করেন তিনি। ১১ বলে ১৪ রান করে নাজমুল হাসান শান্ত আউট হলে দলীয় ৫৯ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন লিটন দাস। ২৫ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হন এই ডান হাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন তাওহীদ হৃদয়। এদিন ইনিংস বড় করতে পারেননি বিদায়ী ম্যাচে খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদও। ৯ বলে ৮ রান করে ক্যাচ আউট হন তিনি।
এরপর শেখ মাহেদী (৩) এবং রিশাদ হোসেন শূন্য রানে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন হৃদয়। ৩৫ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার।
শেষ পর্যন্ত তানজিম সাকিবের ৮ বলে ৮ রান এবং তাওহীদ হৃদয়ের অপরাজিত ৬৩ রানে ভর করে নির্ধারতি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১৩৩ রানের জয় পায় ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রবি বিষ্ণুই। এ ছাড়াও মায়াঙ্ক যাদব দুটি, ওয়াসিংটন সুন্দর এবং নিতিশ কুমার একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৪ বলে ৪ রান করে তানজিম সাকিবের প্রথম শিকার হন অভিষেক শর্মা। কিন্তু সূর্যকুমারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার সাঞ্জু স্যামসন। ২২ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।
সেই সঙ্গে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন তিনি। ১০তম ওভারে রিশাদ হোসেন বলে আসলে ৫ ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান স্যামসন। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২৩ বলে ফিফটি তুলে নেন ভারতীয় অধিনায়ক।
আর ৪১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্যামসন। ৪৭ বলে ১১১ রান করে আউট হন স্যামসন।

পরের ওভারে সূর্যকুমারকে সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ। ৩৫ বলে ৭৫ রানের মারকুটে ইনিংস খেলে আউট হলেও ততক্ষণে ২০০ রানের কোটা পার করে ফেলেছে ভারত। এরপর ১৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন রিয়ান পরাগ।

শেষ পর্যন্ত ১৮ বলে ৪৭ রান করে হার্দিক পান্ডিয়া এবং শূন্য রানে নিতিশ কুমার আউট হলে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানের বিশাল পুঁজি পায় ভারত।

Facebook Comments Box
  • Related Posts

    যুক্তরাজ্যের এনফিল্ডে জমজমাট ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত
    • adminadmin
    • সেপ্টেম্বর ১০, ২০২৬

      শ‌হিদুল ইসলাম, চট্টগ্রাম চ্যাম্পিয়ন, হবিগঞ্জ-সিলেট রানার্স-আপ; কাউন্সিলর, কমিউনিটি লিডার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা যুক্তরাজ্যের উত্তর লন্ডনের এনফিল্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তৃতীয়বারের মতো ব্রিটিশ বাংলাদেশি…

    Continue reading
    ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু বিসিবির; কাল থেকে ক্যাম্প
    • adminadmin
    • জুলাই ৫, ২০২৬

    ​ক্রীড়া প্রতিবেদক: ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের আশানুরূপ ফল না আসায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আগামী ২০২৮ সালের আসরকে সামনে রেখে দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী নতুন মিশন শুরু করেছে। এই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব