
খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি। বুধবার সকালে উপজেলার গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ও দুপুরে চন্ডিদ্বার সীমান্তবর্তী এলাকার বসবাসকারী দরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে:কর্ণেল এ এম জাবের বিন জব্বার এসব কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান,গোসাইলস্থল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সৈয়দ আলমগীর হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, ইউনিয়ন পরিষদের মেম্বারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লে: কর্ণেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি সদস্যরা দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে মানবতার কাজে হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় মানবতার কাজ হিসেবে প্রতিবছর অসহায় গরীর শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। প্রতিবছরের মত এবারও আমরা শীতার্ত মানুষের কষ্ট দূর করার জন্য আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমাদের এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।
















