
কুমিল্লা প্রতিনিধি:
সীমান্তবর্তী জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি এবং সিআর মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (৭ই জুন) উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের জালে তোলে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে একটি দল উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর-ব্রাহ্মণপাড়া সড়কে ওত পেতে থাকে। এ সময় সন্দেহভাজন সুবল চন্দ্র দাস প্রকাশ সুমনকে (৪৮) আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুবল নাঙ্গলকোট উপজেলার আদ্রা এলাকার মৃত সুধন্য চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
আরও জানতে চোখ রাখুন …
















