
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি |
যোগদানের মাত্র দুই সপ্তাহ পার হতেই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড তারেক রহমানকে আবারও বদলি করা হয়েছে। নতুন এই আদেশের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমান গত ২০২৫ সালের ২৫ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তবে যোগদানের অল্প সময়ের মধ্যেই তার নতুন বদলির আদেশ আসে।
বদলির আদেশের সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া ইউএনও মুন্নি ইসলাম মানবজমিনকে বলেন, “হ্যাঁ, আমরা বদলির আদেশ পেয়েছি। এটি সরকারি নিয়মিত প্রক্রিয়ার একটি অংশ।”
এর আগে, তারেক রহমানকে গত ১৬ আগস্ট ঢাকা জেলায় বদলি করা হয়েছিল। তবে সেই আদেশের পর তিনি ব্রাহ্মণপাড়ার কর্মস্থলে যোগদান করেন এবং দায়িত্ব পালন শুরু করেন। তবে কেন এই ঘন ঘন বদলি, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, রাজনৈতিক চাপ বা অন্য কোনো কারণে এই বদলি হতে পারে। তবে প্রশাসন থেকে এমন কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আরও জানতে চোখ রাখুন…
গ্যাস সংকট সমাধানে সরকারে কার্যকরী পদক্ষেপ দ্রুততম কামনা করেন সর্বশ্রেনীর জনগণ তাই সরকারের সফলতা অর্জনে দল মতের বাহিরেও এটা সকলের মৌলিক অধিকার …
















