
নিজস্ব প্রতিবেদক, বেনাপোল|
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের (জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা) ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বিএসএফের এই আকস্মিক তৎপরতার পর সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তবর্তী সূত্র ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আজ সোমবার (১ জুন) বেনাপোল সীমান্তের নো-ম্যানস ল্যান্ড বা জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় বিএসএফের পক্ষ থেকে কিছু মানুষকে জোরপূর্বক বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিএসএফের এই পুশইন চেষ্টার খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি বিজিবি জোয়ানদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সীমানায় অবৈধভাবে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক বা আলোচনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আরও জানতে চোখ রাখুন…
















