বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলেন ৪ নারী

আব্দুল খালেক রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক এ আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মহিম আল মোস্তাকুর। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নারীরা।অদম্য নারী সানজিদা পারভীনের ক্রেস্ট গ্রহণ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন,“আমি খুব সাধারণ একজন নারী। জীবনের সব প্রতিকুলতা জয় করে আজকের অবস্থানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। পরিবার, সমাজ সব জায়গাতেই নানা বাধা ছিল। কিন্তু হাল ছাড়িনি। নিজের ওপর বিশ্বাস ছিল, পরিশ্রম করলে পথ মিলবেই। আজ ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা পেয়ে আমি সত্যিই অনুপ্রাণিত। এই স্বীকৃতি আমার জন্য দায়িত্বও বটে। ভবিষ্যতে আমার এলাকার নারীদের পাশে দাঁড়াতে চাই, তাদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলতে কাজ করতে চাই।
অনুষ্ঠানে বক্তব্যে: উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, নারীর প্রতি নির্যাতন শুধু একটি পরিবারই নয়, পুরো সমাজকে অস্থিতিশীল করে তোলে। ডিজিটাল যুগে অনলাইন নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।
সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, নারীরা আজ দেশের উন্নয়নে প্রতিটি খাতে অবদান রাখছেন। শিক্ষা, অর্থনীতি, প্রশাসন সব জায়গাতেই নারীর অংশগ্রহণ বাড়ছে এটাই আমাদের অগ্রগতির প্রমাণ।
উপজেলা মো: মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর বলেন, নারী নির্যাতন প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। বেগম রোকেয়ার আদর্শ আমাদের নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
অদম্য নারী পুরস্কার প্রদান বিভিন্ন প্রতিকুলতা মোকাবিলা করে নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ায় চার জন অদম্য নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অতিথিরা তাঁদের সাফল্যের গল্প তুলে ধরে অন্য নারীদের অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে নারীদের ক্ষমতায়ন, অধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা প্রতিরোধে নানা দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব