
এ জয় আমাদের সকলের ;
বেগমগন্জের ভোটারদের প্রতি মনসুর আহমেদ রিপনের কৃতজ্ঞতা
মো. রিয়াজুল সোহাগ : ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষের বিশাল বিজয়ে সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতা মনসুর আহমেদ (রিপন)。
চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনসুর আহমেদ (রিপন) এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা যে রায় দিয়েছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে。 যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধানের শীষকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও উল্লেখ করেন যে, বেগমগঞ্জের এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাধারণ মানুষের আস্থার প্রতিফলন。 বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বেগমগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি。
বিবৃতিতে তিনি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলার সাথে বিজয় উদযাপন করার আহ্বান জানান এবং এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন。
আরও পড়ুন পরের পাতায়…
















