
মো.রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদকঃ
বৃষ্টি উপেক্ষা না করেও ধানের শীষের স্লোগান আর রিমঝিম শব্দে মুখরিত হয়ে উঠেছিল পুরো এলাকা। বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় মিলনমেলায়।
বৃষ্টি অব্যাহত থাকলেও হাতে ছাতা নয়, বরং ধানের শীষের পতাকা আর স্লোগানে মুখর ছিল নেতা-কর্মীরা। বৃষ্টিতে ভিজে তারা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন, যা ছিল অবাক করা দৃশ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।” তারা দলের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
















