বীর মুক্তিযোদ্ধাদের জায়গা রাজনৈতিক প্রভাব কাটিয়ে দখলের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি-ঘর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। গতকাল ৫ জানুয়ারি সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন গুরুতর অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা এস এম শাহ আলম।

তার দাবি, ভূমিদস্যু চক্রের অত্যাচারে চট্টগ্রাম নগরীর পূর্ব পাহাড়তলীর মুক্তিযোদ্ধা কলোনির লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ১৯৯৫ সালে গড়ে ওঠা এ কলোনি দখল করতে সেখানকার বাসিন্দারের স্থাপনায় হামলা ও ভাঙচুর করছে সংঘবদ্ধ একটি ভূমিদস্যু গ্রুপ। এছাড়াও তারা একটি রাজনৈতিক দলের প্রভাব খাটাচ্ছে দখল করে নিতে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা ও প্রগতি বহুমুখী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা এম এ তাহের। এতে আরও ৮ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম তাহের বলেন, যুদ্ধাহত গরিব অসহায় বীর মুক্তিযোদ্ধারা সরকারি খাসজমি বরাদ্দপ্রাপ্ত হয়ে ১৯৯৫ সাল থেকে পূর্ব পাহাড়তলীতে বসবাস করে আসছে। সম্প্রতি সেই জায়গাটি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার ভূমিদস্যু খ্যাত মোহাম্মদ মুন্না, মোহাম্মদ তজবীর হাসান চৌধুরী, সেতারা পারভীন ও মোহাম্মদ হাবিবুর রহমানসহ একদল দুর্বৃত্ত। তারা একটি রাজনৈতিক দলেরও নাম ব্যবহার করছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত নভেম্বরের পর থেকেই প্রায় সময় ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী চক্র কলোনিতে ঘুমান্ত লোকজনের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুর করছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি দেয় তারা। ইতোমধ্যে বেশ কিছু জায়গা জবরদখলও করে নিয়েছে ভূমিদস্যুরা। বিষয়গুলো নিয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করা হয়েছে। মূলত পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় সন্ত্রাসী চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে বলে তাদের দাবি। তারা পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ করেন। পুলিশ নিষ্ক্রিয় হাওয়ায় তারা শংকিত বলে জানান।

বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই দেশে আজ সন্ত্রাসীরা আমাদের হুমকি দিচ্ছে।
এদের অত্যাচারে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের রক্ষার জন্য আমি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউছুফ, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আলী, বীর মুক্তিযোদ্ধা সামশুল হুদা, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল বারী প্রমুখ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব