বীরগঞ্জের ভাঙা সেতু এখন মৃত্যু ফাঁদ

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মন্ডলপাড়ায় অবস্থিত ঢেপা নদীর ওপর নির্মিত একমাত্র সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, ২০১২ সালে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশ দেবে গেছে এবং ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় প্রায় শতাধিক পরিবারের চার শতাধিক মানুষ প্রতিদিন এই সেতুটি ব্যবহার করেন। এছাড়াও প্রায় ৫০০ একর ফসলি জমির কৃষিপণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই সেতু।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৬০) বলেন, প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। কৃষিপণ্য বাজারে নিতে সমস্যা হয়। যদি দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে?

একই এলাকার বাসিন্দা আঞ্জুআরা বেগম (৫৫) বলেন, স্কুলের ছোট ছোট বাচ্চারা এই ভাঙা সেতু দিয়ে পারাপার হয়। বৃষ্টি হলে ভয় আরও বেড়ে যায়। আমরা অনেকবার চেয়ারম্যান এবং মেম্বারকে জানিয়েছি।

নয়ন ইসলাম (১৯) স্থানীয় কলেজছাত্র বলেন, এই সেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এমন অবস্থায় আছে যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানাই।

এ বিষয়ে বলরামপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মমতাজুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসার অনেক শিক্ষার্থী প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে যাতায়াত করে। বিশেষ করে বর্ষাকালে সেতুটি আরও বিপজ্জনক হয়ে পড়ে। আমরা সবসময় আতঙ্কে থাকি-না জানি কখন দুর্ঘটনা ঘটে যায়। অভিভাবকরাও চিন্তিত থাকেন। দ্রুত সেতুটি সংস্কার বা পুনঃনির্মাণ হলে শিক্ষার্থীরা নিরাপদে মাদ্রাসা, স্কুলে ও কলেজ যাতায়াত করতে পারবে।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন,আমি এ বিষয়ে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন এবং উপজেলা আইন-শৃঙ্খলা সভায় একাধিকবার জানিয়েছি যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। লিখিতভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডিকে প্রকৌশলী কে জানানো হবে। আমি সবসময় জনগণের পাশে আছি এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্ক থাকার অনুরোধ করছি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি), বীরগঞ্জ জিবরীল আহমেদ জানান, বলরামপুর মন্ডলপাড়ার ঢেপা নদীর ওপর সেতুটি সম্পর্কে অফিসে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে যতটুকু জেনেছেন, এই সেতুটি এলজিইডির আওতাভুক্ত নয় এবং এটি স্থানীয়ভাবে সম্ভবত ২০১২ সালে তৎকালীন চেয়ারম্যানের উদ্যোগে নির্মিত হয়েছিল। এ কারণে তাদের সরাসরি কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবুও স্থানীয় প্রশাসনের চাহিদা বা নির্দেশনার ভিত্তিতে যদি কোনো প্রকৌশল সহায়তা প্রয়োজন হয় তবে অবশ্যই সহায়তা করা হবে।

স্থানীয়দের দাবি, এই সেতুটি দ্রুত মেরামত বা পুনঃনির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব