
মোজাম্মেল হক, বীরগঞ্জ প্রতিনিধি:
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মাঝবোয়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুর ইসলাম এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আরিফ ইসলাম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি বলেন, মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ মোহাজেদুল ইসলাম মাজু।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক নেতা ও উপজেলা বিএনপির সদস্য বাবু সুভাস দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাইসুর রহমান লিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আয়োজন করে ৮নং ভোগনগর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন।


















