
মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৫ কে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাবকী গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
দিনাজপুর–১(বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ,
৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক এ কে এম জাকারিয়া জাকির। ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক । উপজেলা বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন।
৮নং ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রুহুল আমিন বাবু। সহ এ সময় স্থানীয় বিএনপি ও নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

















