বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সাহেব পাড়া এলাকায় যৌথ মালিকানার জমিতে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণ, সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এ ঘটনায় থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর শহরের ৯ নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার বাসিন্দা মোঃ জুয়েল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যক্তিগত সমস্যার কারণে জুয়েল ইসলাম একটি সম্পত্তি নিজের ও তার শ্বশুর উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ^রী গ্রামের বাসিন্দা মোঃ মজিবর রহমানের নামে ক্রয় করেন| পরে অভিযুক্ত মজিবর রহমান সম্পত্তিটি দানপত্রের মাধ্যমে জুয়েল ইসলামের নামে হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজালপুর মৌজার খতিয়ান নং-৬১৯৬ ও দাগ নং-১১৮৯ এর মোট ৮ শতক জমির মধ্যে জুয়েল ইসলামের ৪ শতাংশ মালিকানা রয়েছে তবে জমির আনুষ্ঠানিক বণ্টননামা সম্পন্ন না করেই অভিযুক্ত পক্ষ পুরো জমিতে প্রবেশ করে নির্মাণ সামগ্রী এনে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

জুয়েল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তিনি প্রথমে গত ১০ মে বীরগঞ্জ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন| পরবর্তীতে ১৩ মে আমিন দিয়ে জমি মাপজোক করে সীমানা নির্ধারণ করে নিজের ৪ শতাংশ জমির চারপাশে সিমেন্টের পিলার দিয়ে বেড়া নির্মাণ করেন। কিন্তু অভিযোগ রয়েছে, পরদিন ১৪ মে সকালে প্রতিপক্ষরা সেই বেড়া ভেঙে দিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করে। পরে নিরুপায় হয়ে ১৮ মে আবারও থানায় অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী বীরগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ডের সাহেবপাড়ার বাসিন্দা জুয়েল ইসলাম বলেন, মোঃ মজিবর রহমান আমার শ্বশুর| তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন| তখন থেকেই তিনি আমাদের সম্পর্কের মধ্যে বিভিন্নভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। আমি একটি বেসরকারি চাকরির কারণে উক্ত ৪ শতাংশ জমি মোঃ মজিবর রহমানের নামে ক্রয় করি| আমার শ্বশুর বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের স্থায়ী বাসিন্দা।

লিখিত অভিযোগে জুয়েল ইসলাম বলেন, আমার শ্বশুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি থাকা কালে মাস্টার মোড় বাজারে নিজেকে শেখ হাসিনার বাবা দাবি করেন। তাদের সাথে আত্মীয়তা না রাখার যথেষ্ট কারণ হচ্ছে উপজেলা লেভেলে সরকারি প্রোগ্রামে নিজ স্ত্রীর কর্তৃক স্বামীকে লাঞ্ছিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, স্বামীর অনুমতি ছাড়া বাবা হয়ে নিজ মেয়ের অপারেশন ফর্মে স্বাক্ষর করে ইউটেরাস কেটে ফেলা, শহরে আমার ক্রয়কৃত জমি প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা এবং প্রাচীর ভেঙে দিয়ে ঘর নির্মাণ করা| প্রায় সময় আমাকে গোপনাঙ্গ কেটে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেয়, যার ফোন রেকর্ড আমার কাছে আছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মোঃ মজিবর রহমান সাংবাদিকদের বলেন, আমার জামাই সম্পূর্ণ মিথ্যা কথা বলছে| সাহেবপাড়ার ৮ শতাংশ জমির মধ্যে আমার নামে ক্রয়কৃত ৪ শতাংশ জমিতে আমি ঘর নির্মাণ করছি।
[5/24, 8:56 PM] Tuhin Mama Robi: চাটখিল উপজেলা ছাএদলের পদেপ্রার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলাঃ নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী চাটখিল উপজেলা ছাএদলের পদেপ্রার্থী রনি মিঝি জামায়াতের পক্ষে নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে,২৩ মে রাত সাড়ে ১০ টা চাটখিল থানাধীন ৪নং বদলকোর্ট ইউনিয়নের ৬নং রেজ্জাকপুর সাকিনের আসামিদের বসত বাড়ির পিছনে কাচা রাস্তার উপর। সন্ত্রাসীরা হলোঃ রবিন হোসেন (২৬)শাকিল মিজি(২৪), বিকাশ(১৮), মাহি(২০),তামিম আহম্মেদ (২৫) স্বজল (২৪)সহ অজ্ঞাতনামা ১ ডজন সন্ত্রাসী। এ ব্যাপারে চাটখিল থানা অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে জানাযায়, আসামিরা সন্ত্রাসী চাঁদাবাজ ও ভয়ংকর প্রকৃতির এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী৷ আসামি তামিম আহম্মেদ(২৫) বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানএবং বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার প্রতিবাদে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হোসেন তানভীরের ওপর রাতের আঁধারে উপজেলা ছাত্রদলের পদে প্রার্থী রনি মিঝির নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা মোঃহোসেন তানভীরকে টানাহ্যাঁচড়া করিয়া মোটরসাইকেল থেকে নামিয়ে আহত করে গরু ক্রয়ের ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। থানা অভিযোগ দেয়া সন্ত্রাসীরা হোসেন তানভীরকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।

আর-ও জানতে চোখ রাখুন…

 

Facebook Comments Box