
মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮নং ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট দারুল কুরআন হামিউসসুন্নাহ মাদরাসায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী ফরিদুল ইসলাম কাসেমী।
অভিভাবক সমাবেশ আরো উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি রাশেদুল ইসলাম, সম্পাদক ওসমান গনি, সহ-সম্পাদক সাবুল ইসলাম, অভিভাবক সদস্য সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, মোঃ লিটন ইসলাম, মোঃ সাবুল ইসলাম ও মোঃ আবু বক্কর সিদ্দিক।
এছাড়া উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মাওলানা জাহিদুর রহমান, মাওলানা লুৎফর রহমান, মাওলানা রুস্তম আলী, মাওলানা সানাউল্লাহ এবং হাফেজ জাহিদ হাসান।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের শিক্ষনীয় বিষয়গুলো পরিদর্শন করে দেখায় কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয়।
অভিভাবক সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করেন।


















