
মোজাম্মেল হক,বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার মুন্নার মিল চাতালে শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৬নং নিজপাড়া ইউনিয়ন ওয়ার্ডের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মনজুরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন বীরগঞ্জ উপ
জেলা কৃষক দলের সভাপতি মো. ফজলে আলম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, সহসভাপতি মোহাম্মুদুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজপড়া ইউনিয়ন বিএনপি আনিসুর রহমান আনিস। উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ আঞ্জুমান আরা ও উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দীন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাবিরুল ইসলাম।
কর্মীসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


















