
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি খালেকুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং জেলা বিএনপির উপদেষ্টা ও পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম চৌধুরী সেনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী ওয়ার্ড, ফেরদৌস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, শ্রমিক দলের আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা খান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব মোকারম হোসেন চৌধুরী পলাশ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, “বিএনপি গণমানুষের দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















