
আন্তর্জাতিক ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দুবাইয়ের হাট্টা এলাকায় অবস্থিত আল রাইয়ান মসজিদ অর্জন করেছে বিশ্বের প্রথমশূন্য কার্বন সার্টিফিকেশন। পৃথিবীর ইতিহাসে কোনো মসজিদ বা উপাসনালয়ের জন্যপ্রথম অর্জন। বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি(ডিইডাব্লিউএ)।
এই স্বীকৃতি দিয়েছে ইউ.এস. গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC)। মসজিদটির তৃতীয়বৈশ্বিক পরিবেশ–নেতৃত্বের স্বীকৃতি বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৪ সালেমসজিদটি পেয়েছিল LEED Zero Energy Certification, আর ২০২১ সালে অর্জনকরেছিল LEED Platinum Certification।
আল রাইয়ান মসজিদ এবার নতুন ইতিহাস গড়েছে, নিজের বাৎসরিক কার্বননিঃসরণের ১৭৫ শতাংশ পর্যন্ত অফসেট করে, অর্থাৎ পুনঃনবীকরণযোগ্য শক্তি ওটেকসই ব্যবস্থাপনার মাধ্যমে নিঃসরণের চেয়ে বেশি পরিমাণে পরিবেশে ইতিবাচকপ্রভাব ফেলেছে।
এই অর্জনের মাধ্যমে মসজিদটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনাই নয়, বরং পরিবেশবান্ধবস্থাপত্য ও টেকসই উন্নয়নের বিশ্বমানের দৃষ্টান্ত হয়ে উঠেছে।
দুবাই বিদ্যুৎ ও পানি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সংস্থাটির অধীনে দুবাইজুড়ে ১০টিLEED সার্টিফায়েড সবুজ ভবন রয়েছে, এবং তারা আরও অনেক টেকসই স্থাপনা গড়েতোলার উদ্যোগ নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হাট্টার এই মসজিদটি প্রমাণ করেছে যে ইবাদতের স্থানও হতে পারেপরিবেশরক্ষার অনুপ্রেরণা।
নিউজটি শেয়ার করুন
আরও দেখুন…

















