
🌐 ক্রীড়া প্রতিবেদক | আপডেট
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |
বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনা হয়েছে এক ঘণ্টা।
বিপিএল ফাইনাল শুরুর সময় এগিয়ে আনা হয়েছে এক ঘণ্টা। সন্ধ্যা ৭টার পরিবর্তে শুক্রবার ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
টুর্নামেন্টের প্রাথমিক পর্বের সব ম্যাচ শেষে রোববার রাত সাড়ে ১১টায় এই পরিবর্তনের কথা জানায় বিসিবি।
এছাড়া প্লে–অফ ম্যাচগুলির ‘রিজার্ভ ডে’ বাতিল করার কথা জানানো হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে। যদিও এইঘোষণা আনুষ্ঠানিকভাবে না দিলেও চলত। রিজার্ভ ডে রাখার মতো দিনই যে নেই সূচিতে!
বিপিএলের সূচিতে এবার পরিবর্তন এসেছে আগেও। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খেলাবন্ধ ছিল দুই দিন। ফাইনালের পূর্ব নির্ধারিত সময় ঠিক রাখতে নতুন সূচিতে চট্টগ্রাম পর্বের খেলা বাদ দেওয়া হয়।চট্টগ্রামের ম্যাচগুলি অনুষ্ঠিত হয় সিলেটেই।
সূচিতে পরিবর্তন আনতে হয় টুর্নামেন্ট ঢাকায় ফেরার পরও। বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুলইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের সংগঠন খেলা বন্ধ রাখার ঘোষণা দেয়। খেলা বন্ধ থাকে একদিন।এরপর নতুন সূচি ঘোষণা করা হয় আবার। যথারীতি ফাইনালের তারিখ ঠিক রেখেই সাজানো হয় নতুন সূচি।রিজার্ভ ডে রাখার সুযোগ নেই আঁটসাঁট এই সময়ে।
আরও পড়ুন …
সংবাদটি শেয়ার করুন
মতামত দিন ।


















