”বেজার গভর্নিং বোর্ডের সভায় ড. ইউনূসের বড় ঘোষণা; প্রস্তাবিত মুক্ত বাণিজ্য অঞ্চল আনোয়ারাতে”
নিজস্ব প্রতিবেদক |
দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এবং প্রবাসীদের সরাসরি বিনিয়োগে উৎসাহিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে প্রবাসীরা দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) নিয়ে আসলে তাদেরকে ১.২৫ শতাংশ হারে নগদ প্রণোদনা প্রদান করা হবে। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, প্রবাসীরা তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে বিনিয়োগ আনতে পারলে ব্যক্তিগত ভোগের পরিবর্তে শিল্প ও ব্যবসা খাতে অর্থের প্রবাহ বাড়বে। এ ছাড়াও সভায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আরও জানতে চোখ রাখুন পরের পাতায়…


















