শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

​স্কটিশ পার্লামেন্টের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি সদস্য (এমএসপি) ফয়ছল হোসেন চৌধুরী এমবিই-এর সংসদীয় মেয়াদ শেষ হতে চলেছে。 ২০২১ সালে এডিনবারা ও লোথিয়ান অঞ্চল থেকে নির্বাচিত এই নেতা সমগ্র যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম ও একমাত্র পুরুষ বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্টারিয়ান হিসেবে রেকর্ড গড়েছেন。

​হবিগঞ্জের নবীগঞ্জের সন্তান ফয়ছল চৌধুরী তৃণমূল পর্যায় থেকে উঠে এসে রাজনীতিতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির মাইলফলক স্থাপন করেন。 সমাজসেবায় অবদানের জন্য ২০০৪ সালে তিনি ব্রিটিশ রানীর কাছ থেকে ‘এমবিই’ খেতাব পান。 সংসদীয় জীবনে তিনি স্কটিশ লেবার পার্টির ছায়া মন্ত্রী (Shadow Minister) এবং বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের কনভেনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন。

​নিজের মেয়াদকাল সম্পর্কে তিনি বলেন, “জনসেবার একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে পারে, কিন্তু সমাজসেবা আজীবনের”。 তাঁর এই যাত্রা বিদেশের মাটিতে তরুণ প্রজন্মকে রাজনীতি ও জনসেবায় অংশ নিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন কমিউনিটির বিশিষ্টজনরা。

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box