
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কয়েকশো একর জমির চাষাবাদের জন্য একমাত্রই খালটি কচুরিপানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বৃষ্টি অপেক্ষা করে বরগুনা দক্ষিণ মনসাতলী মহাসড়কের খালের পারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ভুতমারা খাল। খালটি দীর্ঘদিন খননের অভাবে কচুরিপানা ও অবৈধ স্থাপনার কারনে দিন দিন খালটি মরা খালে পরিণত হয়েছে। এমনকি তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলদাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ব্যান্ড সুইজ রয়েছে। যা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না । ব্যান্ড স্লুইস ভেঙে নতুন করে তিন চুঙ্গা স্লুইসগেট নির্মাণের দাবি করেন তারা।
এসময় তাঁরা বলেন, ভুতমারা এই খালটি আজ পর্যন্ত খনন করা হয়নি। এখানকার কৃষকের একমাত্র ভরসাই হচ্ছে এই খাল। খালের পানি নিষ্কাশন না হওয়ার কারণে তিন ফসলী জমি এক ফসলে পরিণত হয়েছে। যতক্ষণে অবৈধ দখলদার ও খালের কচুরিপানা অপসারণ না করা হবে ততক্ষণে এই খালের জিবন ফিরে আসবে না । তাই দ্রুত এইখানে তিন চুঙ্গা দিয়ে স্লুইস নির্মাণের দাবি জানাচ্ছেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন এলাকাবাসী।

















