বন্যায় ক্ষতিগ্রস্ত দেরশ একর বেগুন ক্ষেত, হতাশ কৃষকরা সরকারি সহযোগিতা প্রত্যাশী

মো.রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় টানা ভারি বর্ষণে বেগুনসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণে নদীর পানি উপচে মাঠে ঢুকে পড়ায় বেগুন ক্ষেতের পাশাপাশি ধান, তিল ও বিভিন্ন ফসল ও সবজির ক্ষেত ডুবে নষ্ট হতে শুরু করেছে। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক মোঃ মাইদুল ইসলামের মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ জানান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জামিল হোসেন ও সাংবাদিক ও সচেতন নাগরিক মোঃ মাইদুল ইসলামসহ সরেজমিনে তদন্তে যান। তারা চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় গিয়ে নৌকাযোগে নদীর ওপারে কৃষকের সঙ্গে কথা বলেন।

কৃষকরা জানান, চারা রোপণের কিছুদিনের মধ্যেই প্রবল বর্ষণে নদীর পানি উপচে তাদের জমি তলিয়ে যায়। বর্তমানে কোথাও কোথাও পানি নেমে গেলেও চারাগুলো মরে যাচ্ছে, আবার অনেক জমি এখনো পানির নিচে ডুবে রয়েছে। ফলে নতুন করে চাষের আর কোনো সুযোগ নেই। স্থানীয়ভাবে উৎপাদিত এই বেগুন শুধু স্থানীয় চাহিদা পূরণ করে না, দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হয়। গত বছর এ বেগুন চাষে লাভবান হলেও এ বছর তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া জমি ঘাসে ঢেকে ফসল নষ্ট হচ্ছে এবং সার সংকটও দেখা দিয়েছে বলে কৃষকরা অভিযোগ করেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন নুর আলম, দেলদার, এনামুল, মন্তাজ মিয়া, আইয়ুব আলী, আকবর, আলতাফ, বাচ্চু, আশরাফুল, রফিকুল দোকানদার, আফসার মুন্সি, আব্দুল্লাহ, মিজানুর, দুলু, ফেরদৌস ঘাইটাল ও হযরতসহ আরও অনেকে। এছাড়াও শত শত কৃষকের জমিতে একই পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এতে প্রায় ৫২ হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা অফিস থেকে প্রস্তুত করা হবে। দেশের যেসব জায়গায় নতুন চারা আছে, সেখানে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে। এছাড়া পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃষকরা চাহিদা অনুযায়ী তা পাবেন। যদি কোনো বিক্রেতা সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করে, তাহলে তথ্য দিলে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব