প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদ্রাসা শিক্ষা বিস্তারে কয়েক হাজার ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন -মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদ্রাসা শিক্ষা বিস্তারে আন্তরিক ছিলেন তাই তিনি একত্রে সারা দেশে কয়েক হাজার ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।
অথচ আওয়ামী সরকার সেসব ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়ে স্কুলগুলোকে রাজস্ব করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। তিনি শনিবার দুপুরে নোয়াখালী চাটখিল উপজেলার শ্রীনগরস্থ ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত আওয়ামীলীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেশ থেকে ইসলাম শূণ্য করতে অপচেষ্টা চালিয়েছে।
তিনি আরো বলেন, বিগত সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখা হতো এবং বিসিএসসহ অন্যান্য সরকারি চাকুরীর ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্যেহীন বাংলাদেশে মাদ্রাসা ছাত্ররা যেন সগৌরবে তাদের পরিচয় দিতে পারে এবং বিসিএসসহ সকল সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও আরবী বিশ্ববিদ্যালয় কাজ করছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুহেব্বুল্লাহ মীরের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল আউয়াল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া। আরো বক্তব্য রাখেন ইউনুছ-হালিমা ফাউন্ডেশানের উপদেষ্টা ডা. শামছুর রহমান শুভ, মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান মামুন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
  • Related Posts

    শিক্ষাক্রমে বড় পরিবর্তন: আগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই
    • adminadmin
    • জুন ৮, ২০২৬

    ডেস্ক রিপোর্ট: জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিমার্জন ও পরিবর্তনের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন চার রঙের আরও চারটি গুরুত্বপূর্ণ পাঠ্যবই। আজ সোমবার (৮ই জুন) সরকারের উচ্চপর্যায়ের এক নীতি-নির্ধারণী…

    Continue reading
    দেশের সব উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ১০১ শর্য্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
    • adminadmin
    • জুন ৭, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা| দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী ও মেগা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব