আজ (২৮ ফেব্রুয়ারি) ২০২৬ইং রোজ: রবিবার  অনলাইন নিউজ পোর্টাল পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভিন্ন অনলাইনে চাটখিল এসি ল্যান্ড অফিসে দুর্নীতির মহোৎসব পিয়ন জাহাঙ্গীরের আঙুলফুলে কলাগাছ শিরোনামে প্রকাশিত/পরিবেশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচরীভূত হয়েছে,প্রকাশিতঅনলাইন পোর্টাল এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার নামে বিভিন্ন ধরনের নামে বেনামে সম্পদের পাহাড়গড়েছি এবং  মানুষের থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছি বলে যে নিউজপোস্ট দেওয়া হয়েছে তাহামিথ্যা সঠিক নহে।

আমি রামনারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসে চাকরিরত অবস্থায় থাকারপর গত ২০২৫ইং সালের অক্টোবর মাসে চাটখিল উপজেলা ভূমি অফিসে আমার বদলির আদেশ আসে, তারপর ২০২৫ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চাটখিল উপজেলা ভূমি অফিসে চাকরিতে এসে জয়েন্ট করি।

আমার বিরুদ্ধে সম্পুর্ন বানোয়াট উদ্দেশ্য  প্রনোদিত হয়ে এসব কল্প কাহিনী তুলে ধরে আমাকে সামাজিকভাবেহেয় প্রতিপন্ন আমার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি প্রকাশিত মিথ্যা সংবাদ গুলোর তীব্রনিন্দা প্রতিবাদ জানাই।

একই সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, যদি কেউ আমার বিরুদ্ধে এমন কোন প্রমান দিতে পারেতাহলে আমি যে কোনশাস্তি মাথা পেতে নিবো।

পাশাপাশি আর্থিক জরিমানা দিতে বাধ্য থাকিব। পাশাপাশি আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছেএসব মিথ্যাচারের বিচার দাবি করছি। যাহারা আমার বিরুদ্ধে এধরনের নেক্কারজনক অপপ্রচার চালাচ্ছেনতাহারা পোস্ট গুলো ডিলিট ক্ষমা না চাইলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকিব।

 

মো. জাহাঙ্গীর আলম।

অফিস সহায়ক চাটখিল উপজেলা ভূমি অফিস।

চাটখিল,নোয়াখালী।

Facebook Comments Box