
স ম জিয়াউর রহমান,
কয়েকটি অনলাইন গণমাধ্যমে তাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ ও প্রচারের অভিযোগ করেছেন সিলেট নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকার নীল মিয়ার ছেলে শহীদুল ইসলাম ওরফে শহীদ।
এক প্রতিবাদ বার্তায় শহীদুল ইসলাম বলেন,
“বুধবার (৮ অক্টোবর ২০২৫) সিলেটের কয়েকটি অনলাইন পত্রিকায় আমার নামে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে যে ‘চোরাই মোবাইল কেনা-বেচার’ অভিযোগ আনা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি কোনোদিনও এমন কোনো কাজে জড়িত ছিলাম না।”
তিনি আরও জানান,
“দীর্ঘদিন আগে ব্যবসা করতাম, বর্তমানে বৈধ ব্যবসার সঙ্গেই যুক্ত আছি। কেউ কখনো প্রমাণ দিতে পারবে না যে আমি কোনো অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।”
শহীদুল ইসলাম বলেন,
“কিন্তু একটি মহল আমার সামাজিক মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে কয়েকটি অনলাইন পত্রিকায় জঘন্য ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি সংশ্লিষ্ট অনলাইন পত্রিকার প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদকের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও সংশ্লিষ্ট সংবাদ অপসারণের দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবেন বলেও সতর্ক করেন।
















