
🖼️গত (৬ নভেম্বর) ২০২৪ইং রোজ: বুধবার থেকে নিউজ পোর্টাল ও পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইনে চাটখিলে থাইল্যান্ডি লটারি জুয়ার গডফাদার নাছির উদ্দীন মিন্টু শিরোনামে প্রকাশিত/পরিবেশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচরীভূত হয়েছে,প্রকাশিত অনলাইন পোর্টাল এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার নামে গার্মেন্টস ব্যবসার পাশাপাশি থাইল্যান্ডি জুয়া খেলা চালিয়ে ঢাকা চট্টগ্রামে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছি এবং জুয়া খেলা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছি বলে যে নিউজ-পোস্ট দেওয়া হয়েছে তাহা মিথ্যা ও সঠিক নহে। আমার বিরুদ্ধে সম্পুর্ন বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে এসব কল্প কাহিনী তুলে ধরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আমার পরিচালনাদিন গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানসহ আমার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি প্রকাশিত মিথ্যা সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একই সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, যদি কেউ আমার বিরুদ্ধে এমন কোন প্রমান দিতে পারে-তাহলে আমি যে কোন শাস্তি মাথা পেতে নিবো ও আর্থিক জরিমানা দিতে বাধ্য থাকিব। পাশাপাশি আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এসব মিথ্যাচারের বিচার দাবি করছি।
মো. নাছির উদ্দীন মিন্টু।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। চাটখিল,নোয়াখালী।
















