
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুরে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ৩২ জন নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) অফিস শাখার উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দৌলতপুর ব্র্যাক অফিস শাখার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগী নারীদের হাতে এসব হাঁস ও মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বিতরণের আগে অংশগ্রহণকারী নারীদের হাঁস-মুরগি পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শেষে ১৬ জন নারীকে ২০টি করে উন্নত জাতের হাঁসের বাচ্চা প্রদান করা হয়।
অবশিষ্ট ১৬ জন নারীকে ২০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়।
ব্র্যাক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। সঠিক প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে উপকারভোগীরা হাঁস-মুরগি পালন করে নিজেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে, বিনামূল্যে এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা। ঘরে বসেই আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় তারা ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
“”ডাক্তার জাহাঙ্গীর আলম (উপজেলা প্রাণিসম্পদ অফিসার)সুলতান মাহবুব (ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক)
“”সুবর্ণা রানী ঘোষ (পীরগঞ্জ দৌলতপুর ব্র্যাক শাখা ব্যবস্থাপক)
“”নাসিমা খানম (ব্র্যাক মাইক্রোফাইন্যান্স শাখা ব্যবস্থাপক)
“”রানা ইসলাম (সহকারী শাখা ব্যবস্থাপক)
অনুষ্ঠানে ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও জানতে চোখ রাখুন…


















