পাইকগাছায় অধ্যক্ষের নিপীড়নের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:-

পাইকগাছা উপজেলার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে ও মানসিক নিপীড়ন, লাঞ্ছনা, গালিগালাজ, চরম অসাদাচরণের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নারী ও পুরুষ শিক্ষকরা স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে জানিয়ে বক্তব্য রাখেন। শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য ওবিভিন্ন শ্লোগান দিয়ে অপসারণের এক দফা এক দাবি ঘোষণা করেন। মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, জামিরুল ইসলাম,আলী হুসাইন,হোসনে আরা খাতুন, কাকলি ঠিকাদার, ফারহান জাহান, নাজনীন সুলতানা, শিউলি রানী, সুরাইয়া খাতুন প্রমুখ।গত ২৩ এপ্রিল দাখিল পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালনে অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন করার পরও অধ্যক্ষের গালিগালাজ ও লাঞ্ছনার শিকার হন মাদ্রাসার গণিত শিক্ষক হোসনেয়ারা খাতুন। ঐদিন মাদ্রাসার ৬ জন মহিলা শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে সশরীরে হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের সত্যতা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, আমার কাছে উনারা এসেছিলেন। বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোপূর্বে অধ্যক্ষের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ তুলে সভাপতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন মাদ্রাসার শিক্ষক -কর্মচারীবৃন্দ। লিখিত অভিযোগ পত্রে তারা উল্লেখ করেন, অধ্যক্ষ আব্দুস সাত্তার আপাদমস্তক দুর্নীতিপরায় ও চরিত্রহীন ব্যক্তি।অভিযোগ পত্রে মাদ্রাসায় কর্মরত অফিস সহায়ক আয়ার সাথে অধ্যক্ষের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। সহকারী শিক্ষক কাকুলি টিকাদার অফিস কক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে অধ্যক্ষ ও আয়ার আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর থেকে তাকেসহ মাদ্রাসার অন্যান্য মহিলার শিক্ষকদের সাথে নানাভাবে অসদাচরণ ও মানসিক নির্যাতন করতে থাকে। তারই ধারাবাহিকতায় ২৩/ ৪ /২০২৫ তারিখ সকাল বেলা দাখিল পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন না করার হোসনেয়ারা খাতুন কে অফিস কক্ষে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। শত শত ছাত্র ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের সামনে লাঞ্ছিত হওয়ার পর শিক্ষক হোসনেয়ারা খাতুন কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি ও মাদ্রাসার জমি আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন ও সরকারের বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েছেন জমি দাতা শিক্ষকসহ এলাকাবাসী।

Facebook Comments Box
  • Related Posts

    পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ১৬, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসাতে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ইউনিয়ন…

    Continue reading
    মাদকনিয়ন্ত্রণ নয় নির্মুলের পক্ষে আমি শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা
    • adminadmin
    • আগস্ট ৫, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম এর ই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবপুর হাট, ঢোলাট কমরপুর, শিবপুর হাইস্কুল মাঠে এবং শিবপুর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব