
মিলন বৈদ্য শুভ, রাউজান(চট্টগ্রাম): শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রম্মচারী সেবাশ্রমের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং উত্তরায়ন সংক্রান্তি উৎসব উপলক্ষে মহামহতী শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে । রাউজান উপজেলার পশ্চিম গুজরা অখিল মহাজনের বাড়িতে মঙ্গলবার দিনব্যাপি এই আয়োজন করা হয়।
এতে শ্রীশ্রী গীতামৃত পরিবেশনা করেন শ্রী অমর কৃষ্ঞ ভট্রাচার্য্য ও তার দল। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জল দে , সৃজন মহাজন,সুমন ঘোষ,টিটু ঘোষ, দিলিপ দে রাজেশ দে, রুপম ঘোষ,কাঞ্চন মহাজন , অন্তর দে, অরুন দে,শুভ মহাজন, প্রদীপ দে, রিমন দে, অভিষেক দে, অনিল মহাজন, অরুন দে, সুত্তম মহাজন ও উত্তম মহাজন প্রমুখ ।
এই উত্তরায়ন সংক্রান্তি উৎসবে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান ভক্তবৃন্দ উপস্থিত হন এবং প্রসাদ গ্রহণ করেন ।
















