
পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা সোহেল রানা । বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তিনি।
এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম ত্যাগ ও আনুগত্যের অনুপম নিদর্শন। ঈদুল আজহা একাধারে ত্যাগ-আনন্দ-উৎসব ও ইবাদত। এই আনন্দ আল্লাহর অশেষ রহমত ও ক্ষমাপ্রাপ্তির, জাহান্নাম থেকে মুক্তির। এই আনন্দে নেই কোনো পাপ-পঙ্কিলতা। এ আনন্দে রয়েছে শুধুই সওয়াব ও পুণ্য।
ঈদ মুসলমানদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব শেখার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষও। এই উৎসবের মাধ্যমে প্রত্যেক মুসলমান একে অন্যের আরও কাছাকাছি আসে। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেয়। পবিত্র ঈদ-উল-আজহা আমাদের ত্যাগ ও চিত্তশুদ্ধির যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা জীবনে কাজে লাগোতে হবে।
তিনি আরো বলেন, এই ঈদ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমাদের বিশ্বাস। হাসি-খুশি ও ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক- এটিই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।


















