
সম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মাহমুদাবাদ দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর চন্দ্রবার্ষিকী ফাতেহা ১০তম উদযাপন উপলক্ষে মিলাদ মাহাফিল ও আলোচনা সভা মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর শনিবার বাদে মাগরিব হতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এস.এম.এম. সেলিম উল্লাহ্ মাইজভাণ্ডারী, বিশিষ্ট লেখক, ও গবেষক- মাইজভাণ্ডারী একাডেমি, সাবেক প্রধান খাদেম বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজ এর রওজা শরীফ।
বিশেষ অতিথি মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী সম্বয়কারী মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী উপজেলা।
প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাইজভাণ্ডারী উপাধ্যক্ষ মাদরাসা এ গাউসুল আজম মাইজভাণ্ডারী। বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ রফিক, মাওলানা মোহাম্মদ ফরিদ, মাওলানা এমদাদুল হক সানি, মিলাদ কিয়াম করেন শায়ের মাওলানা মোঃ জাহেদুল ইসলাম। মাহফিল শেষে আখেরী মোনাজাত করেন এস.এম.এম. সেলিম উল্লাহ্ মাইজভাণ্ডারী।
এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মাহমুদাবাদ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাবুল, মোহাম্মদ এনামুল হক, অত্র কমিটির সভাপতি আলী আকবর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব চৌধুরী, মোহাম্মদ হাছান (হেলাল) মুন্সি, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ লোকমান, আব্দুর শাক্কুর, আবদুল গফুর মানিক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদালিয়া শাখার সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া চৌধুরী, আবুল বশর, মোহাম্মদ নাছির, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ তামজিদ হোসাইন সহ সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে রাতব্যাপী শানে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইজভাণ্ডারী জিকরে সামা মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ মেহদী হাসান, মোহাম্মদ রফিকসহ তার দল।
















