
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি:
পটিয়া উপজেলাধীন তেকোটা প্রতিভা সংগীত বিদ্যলয় গত ৫ সেপ্টম্বর শুভ উদ্বোধন করা হয় নিজস্ব কার্যালয়ে ।
তেকোটা প্রতিভা সংগঠনের সভাপতি অপু বড়য়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রতিভাব ভূমিদাতা জ্যোতি প্রকাশ চৌধুরী বলরাম।
উদ্বোধক ছিলেন প্রতিভার প্রাক্তন সভাপতি সংগীত শিল্পী অনুপম বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রতিভার প্রাক্তন সভাপতি অধ্যাপক অরূপ বড়ুয়া।
আলোচক ছিলেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের সভাপতি ও কাস্টমস্ কর্মকর্তা বিকাশ কান্তি বড়ুয়া ও তেকোটা প্রতিভার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরিৎ চৌধুরী সাজু। বিশেষ অতিথি ছিলেন সংগীত শিক্ষক রণি শীল।
শিক্ষক জুয়েল বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিভার সাধারণ সম্পাদক চিন্ময় বড়ুয়া, তুষার বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমিত বড়ুয়া, সবুজ বড়ুয়া পিলু, সাথী প্রিয় বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক বাপ্পা বড়ুয়া প্রমুখ।
















