নোয়াখালীর সেনবাগে স্টার লাইন সুইটস্ : জমকালো আয়োজনে উদ্বোধন হলো ৪০তম শাখা

প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে ফেনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সেনবাগবাসী এখন থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন মানসম্মত মিষ্টি ও খাদ্যপণ্য নিজ এলাকাতেই সহজে সংগ্রহ করতে পারবেন।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় সেনবাগ বাজারের প্রধান সড়কে সাবেক রসমেলা সুইটস্-এর শোরুম বর্তমানে স্টার লাইন সুইটস্ এর শো-রুম এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন শাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন সুইটস্-এর এডভাইজার ও দাগনভূঞা প্রেসক্লাবের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র এজিএম মো. রায়হান, এজিএম (ডেভেলপমেন্ট) মো. হুমায়ুন, কো-অর্ডিনেটর মো. মমিন, কো-অর্ডিনেটর শামীম আহমেদ সাইফুল ইসলাম এবং সেনবাগ শাখার স্বত্বাধিকারী নূরনবী ও আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী আবুল ফাত্তাহ মো. ফয়সাল। এরপর আলোচনা সভায় কোম্পানির সিনিয়র এজিএম মো. রায়হানসহ আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তারা স্টার লাইন সুইটস্-এর দীর্ঘদিনের সুনাম, পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, সেনবাগ শাখাটিও স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।

পরে সেনবাগ বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ উল্যাহ জোবায়ের মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এ সময় উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে নতুন শাখার সার্বিক সফলতা, ব্যবসার উন্নতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে স্টার লাইন সুইটস্-এর পক্ষ থেকে আপ্যায়নের গিফট প্যাকেট বিতরণ করা হয়। পরে প্রতিনিধিবৃন্দ ফিতা ও কেক কেটে সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরেজ্জামান চৌধুরী, সেনবাগ বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

উদ্বোধনী আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে। নতুন এই শাখা চালুর মাধ্যমে সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ব্যবসায়িক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব