নোয়াখালী-১ আসনে বজরা ইউনিয়নকে যুক্ত করায় আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি: দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে গণদাবির প্রেক্ষিতে সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ (সেনবাগ) আসন থেকে বাদ দিয়ে পুনরায় নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর বজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও স্বস্তি বিরাজ করছে। এই সাফল্যের পেছনে আইনগত প্রক্রিয়ায় মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নকে সাবেক (সোনাইমুড়ী-চাটখিল)-১ আসনের সাথে যুক্ত করায় ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন ও নির্বাচন কমিশনারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বজরা ইউনিয়নের বাসিন্দারা।

এই খবরে বজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে রবিবার (৩ আগস্ট) বিকাল ৫ টায় একটি স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল বের হয়। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে শত শত মানুষ মিছিলে যোগ দেন। তারা ব্যারিস্টার খোকনের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে বজরা ইসলামগঞ্জ বাজার থেকে বজরা রেলস্টেশন রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল চলাকালীন সময়ে ব্যারিস্টার খোকনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আনন্দ মিছিল শেষে বজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, ভৌগোলিক, সামাজিক ও রাজনৈতিক কারণে বজরা ইউনিয়ন সবসময় নোয়াখালী-১ আসনের সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু বিগত সময়ে প্রশাসনিক বিভাজনের কারণে তাদের নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা তাদের দৈনন্দিন জীবন ও প্রশাসনিক কাজে নানা ধরনের জটিলতা তৈরি করছিল। তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই জটিলতা নিরসনের।

বক্তারা আরো বলেন, ব্যরিস্টার খোকন সাহেব আমাদের এই ন্যায্য দাবিকে বারবার উচ্চমহলে তুলে ধরেছেন। আজ তার প্রচেষ্টায় আমরা আমাদের মূল আসনের সঙ্গে ফিরতে পেরেছি। এটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, আমাদের প্রাণের দাবি পূরণ।

বক্তারা বলেন, এই পদক্ষেপ এলাকার জনগণের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডেও গতি আনবে। একইসঙ্গে, তারা ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকনকে আবারও জনপ্রতিনিধি হিসেবে দেখতে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তব্য শেষে আনন্দ মিছিলে উপস্থিত সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ৭ নং বজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ফারুক, বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু, বজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আখতারুজ্জামান, বজরা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মফিজ উল্লাহ, বজরা যুবদলের সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন, বজরা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: ইউসুফ, আশরাফ রাব্বি যুগ্ন আহবায়ক থানা ছাত্রদল, বজরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মোহন, বজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন, বজরা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাইন উদ্দিন, যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রুহুল মাহমুদ, বজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাসান প্রমুখ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব