
মো.রিয়াজুল সোহাগ,নিজস্বপ্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে নতুন প্রাণসঞ্চার হতে যাচ্ছে। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মো. কায়েসুর রহমান (ব্যাচ–৩৭ বিসিএস প্রশাসন ক্যাডার)।
দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং আরএস শাখায় দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি মিরসরাই পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করছিলেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে মো. কায়েসুর রহমান বলেন,
“সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই হবে আমার প্রথম কাজ। বেগমগঞ্জের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”
নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন—তার যোগদানের মাধ্যমে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন আরও গতিশীলতা ও কর্মচাঞ্চল্য ফিরে পাবে।
















