নোয়াখালী চৌমুহনী কাঁচাবাজারে ব্যবসায়ীদের হাহাকার সংস্কার নেই, পকেট ভারীতেই মত্ত নেতারা!

মো. রিয়াজুল সোহাগ, নোয়াখালী ভোগান্তি যখন নিত্যসঙ্গী, তখন জনপ্রতিনিধি কিংবা সমিতি নেতাদের ‘কুম্ভকর্ণ’ নিদ্রা যেন সাধারণ ব্যবসায়ীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী কাঁচাবাজারের প্রবেশপথ নিয়ে এখন এমনই এক অচলাবস্থা বিরাজ করছে। বাজারের জন্মলগ্ন থেকে আজ অবধি অনেক নেতা বদলালেও বদলায়নি সরু গলি আর ভাঙাচোরা রাস্তার ভাগ্য। সংস্কারের বদলে নেতাদের পকেট ভরাটের মহোৎসবে সাধারণ ব্যবসায়ীদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে।

নির্বাচন আসে, ভাগ্য বদলায় না সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, সমিতির নেতাদের কাছে বাজারের উন্নয়নের চেয়ে নির্বাচনই বড় ইস্যু। কতিপয় নেতা ক্ষমতার মোহে অন্ধ হয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর আর বাজারের দিকে ফিরে তাকান না। ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন, নির্বাচনের সময় বড় বড় বুলি দিলেও জেতার পর কেন তারা সংস্কারবিমুখ হয়ে পড়েন? বাজারের উন্নয়নের নামে ওঠা তহবিলের টাকা কোথায় যায়—এমন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।

চাঁদাবাজিতে বিরাম নেই, সেবায় শূন্য অনুসন্ধানে জানা যায়, ২৪-এর গণ-আন্দোলনের ঠিক আগমুহূর্ত পর্যন্ত পৌরসভা ও বাজার কমিটিসহ সব পক্ষই নিয়মিত চাঁদা আদায় করেছে এবং এখনো করছে। সাধারণ ব্যবসায়ীরা শত কষ্টের মাঝেও সব প্রকার পাওনা পরিশোধ করেছেন। কিন্তু বিনিময়ে মেলেনি ন্যূনতম সুযোগ-সুবিধা। বিশেষ করে মাছ বাজার ও কাঁচাবাজারের মেইন রাস্তা থেকে চামড়া ব্যবসায়ী বাহার মিয়ার দোকান পর্যন্ত পথটি এখন ব্যবহারের প্রায় অনুপযোগী। অথচ এই রাস্তা দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত।

ব্যবসায়ীদের আর্তনাদ ভুক্তভোগী সাধারণ ব্যবসায়ীদের পক্ষে মৃত চামড়া ব্যবসায়ী বাহার মিয়ার ছেলে ব্যবসায়ী সবুজ মিয়া আক্ষেপ করে বলেন, “ব্যবসায়ীরা নিয়মিত চাঁদা দেই, ট্যাক্স দেই। কিন্তু রাস্তা প্রশস্ত করার বা সংস্কার করার কোনো উদ্যোগ দেখি না। সংকীর্ণ এই রাস্তার অবস্থা এমন যে—মালবোঝাই একটি পিকআপ, সিএনজি অথবা মাঝারি ট্রাক ঢুকলে তা বের হতে যতটুকু সময় অপচয় হয়, সেই সময়ে খাগড়াছড়ি থেকে আসা একটি মালবোঝাই গাড়ি তার গন্তব্যে পৌঁছে যেতে পারে! মালামাল লোড-আনলোড করা তো দূরের কথা, সাধারণ মানুষের চলাফেরাই দায়। নেতাদের পকেট ভরাট বাদ দিয়ে রাস্তার দিকে নজর দেওয়া এখন সময়ের দাবি।”

প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন চৌমুহনী পৌরসভার কর্তৃপক্ষ এবং বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান নেতাদের এই উদাসীনতা বাজারের স্বাভাবিক বাণিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে মেইন রোড থেকে বাহার মিয়ার দোকান পর্যন্ত রাস্তাটি প্রশস্ত ও ব্যবহারের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

আরও জানতে সাথে থাকুন…

Facebook Comments Box
  • Related Posts

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের টার্গেট করে হত্যার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে জিজ্ঞাসাবাদের…

    Continue reading
    নোয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
    • adminadmin
    • সেপ্টেম্বর ১২, ২০২৬

      চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে নিজ বসতঘরে মাদক কেনাবেচার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের টের পেয়ে চম্পট দিয়েছেন তার স্বামী। গ্রেপ্তার হওয়া গৃহবধূর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব