
🌐 নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাপুর এলাকায় পৃথক অভিযানে আটক ৫ মা*দ*ক*সে*বি*র বিরুদ্ধে আদালত কা*রা*দ*ণ্ড দিয়েছেন। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, সোনাপুর বাজার ও আশপাশের এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ পাঁচজনকে মা*দ*ক*সেবনের অভিযোগে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কা*রা*দ*ণ্ড প্রদান করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সমাজকে মা*দ*কমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব দণ্ডের ফলে এলাকায় মা*দ*কের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে।
















